গভীর রাতে ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়?
ছবি: সংগৃহীত
০১:০১ এএম | ০৮ জুন, ২০২৬
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার (৭ জুন) রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে।
রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে মাঝারি মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য।
ইউএসজিএস বলছে, এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা থেকে ৫ কিলোমিটার এবং থিম্পু থেকে ১৯ কিলোমিটার দূরে। সংস্থাটি আরও জানায়, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
ভুটানের মূল কেন্দ্রে আঘাত হানলেও এর প্রভাবে বাংলাদেশ, নেপাল, ভারত এবং চীনও কেঁপে ওঠে বলে খবর পাওয়া গেছে।
তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
এমআর/টিকে