শায়েস্তাগঞ্জে আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৪:৪৯ পিএম | ০৮ জুন, ২০২৬
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) রাতে তাদের গ্রেপ্তার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জালাল উদ্দীন মোহন (৫৫) ও উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হৃদয় মিয়া (২২)।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (৭ জুন) রাত সাড়ে ১১টায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
টিকে/