© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

শেয়ার করুন:
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৩ পিএম | ০৮ জুন, ২০২৬
স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে কারিকুলামে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস এই চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে।

তিনি বলেন, কারিকুলাম পরিবর্তন তিন মাসে সম্ভব নয়। কিছুটা পরিবর্তন করে ২০২৭ সালে পাঠ‍্যবই দেয়া হবে। আর সার্বিক পরিবর্তন করে ২০২৮ সালের পাঠ‍্যবই পাবে শিক্ষার্থীরা।

মন্ত্রী বলেন, এসএসসির সিলেবাস চলতি বছরের জুনে শেষ হচ্ছে। ৭ জানুয়ারি আমরা এসএসসি পরীক্ষা শুরু করতে চাই।


এদিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

টিজে/এসএন 

মন্তব্য করুন