ইসরায়েলে হামলা বন্ধ করল ইরান
ছবি: সংগৃহীত
০৬:১৪ পিএম | ০৮ জুন, ২০২৬
সশস্ত্র বাহিনীর চলমান অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। তবে এক বিবৃতিতে সংস্থাটি কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, 'দক্ষিণ লেবাননসহ' অন্য কোথাও যদি হামলা অব্যাহত থাকে, তবে ইরান আগের চেয়ে আরও কঠোর ও জোরালো জবাব দেবে।
দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে গতকাল থেকে ইরান এই সামরিক অভিযান শুরু করেছিল। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েলও ইরানে হামলা চালায়। এই প্রেক্ষাপটে গতকাল সন্ধ্যায় ইরানের ঊর্ধ্বতন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার সামরিক জবাব দেবে তেহরান।
উল্লেখ্য, ইরান শুরু থেকেই এই অবস্থান বজায় রেখেছে যে, লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে তারা নিজেদের যুদ্ধবিরতিরই একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে।
সূত্র: বিবিসি
এসএ/টিএ
এসএ/টিএ