© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা

শেয়ার করুন:
ব্রাজিল ম্যাচের আগে মরক্কো শিবিরে বড় ধাক্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২২ পিএম | ০৮ জুন, ২০২৬
২০২৬ বিশ্বকাপ অভিযান শুরুর আগেই জোড়া ধাক্কা খেয়েছে মরক্কো। প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় ব্রাজিলের বিপক্ষে দলের প্রথম ম্যাচে নুসাইর মাজরাউই ও আব্দেসামাদ এজজাজুলির খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

রোববার রাতে নরওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে চোট পান দুজনই। ম্যাচের ২৯তম মিনিটে কাঁধে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মাজরাউই। আর পায়ে চোট পাওয়ায় বিরতির পর আর মাঠে নামতে পারেননি রিয়াল বেতিসের উইঙ্গার এজজাজুলি।

বিশ্বকাপ শুরুর আগে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দুজনই চোট পেয়ে মাঠ ছেড়েছে। তাদের অবস্থা কতটা গুরুতর, সেটি জানার অপেক্ষায় আছি। বিষয়টি নিয়েই আমি সবচেয়ে বেশি চিন্তিত।’



তবে নরওয়ের বিপক্ষে ড্র করেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ওয়াহবি। তিনি বলেন, ‘আমরা জিততে পারিনি, কিন্তু পারফরম্যান্স দিয়ে ভালো একটা বার্তা দিতে পেরেছি। খুব শক্তিশালী একটি দলের বিপক্ষে আমরা অনেক ইতিবাচক বিষয় দেখাতে সক্ষম হয়েছি।’

আগামী রোববার ভোরে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে মরক্কো। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

এমআর/টিএ  

মন্তব্য করুন