© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিষেকেই ৬ উইকেট নিয়ে ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন মানব সুথার

শেয়ার করুন:
অভিষেকেই ৬ উইকেট নিয়ে ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন মানব সুথার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৩ পিএম | ০৮ জুন, ২০২৬
অশ্বিন-জাদেজা যুগের বাইরে গিয়ে টেস্ট দলের নতুন স্পিন আক্রমণ সাজিয়েছিল ভারত। আফগানিস্তানের বিপক্ষে সেই সুযোগে অভিষেকেই আলো ছড়ালেন বাঁহাতি স্পিনার মানব সুথার। ক্যারিয়ারের প্রথম টেস্টেই ভেঙে দিলেন ৪৭ বছর পুরোনো এক রেকর্ড।

নিউ চণ্ডীগড় টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ৩৩ রানে ৬ উইকেট শিকার করেন সুথার। ম্যাচের দ্বিতীয় দিনে তিনটি এবং পরের সকালে আরও তিনটি উইকেট তুলেন তিনি। এই পারফরম্যান্সেই ভারতের বাঁহাতি বোলারদের মধ্যে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড নিজের করে নেন সুথার।

এতদিন এই রেকর্ড ছিল কিংবদন্তি দিলিপ দোশির দখলে। ১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। দীর্ঘ ৪৭ বছর পর সেই তালিকায় যোগ দিলেন সুথার। তবে দারুণ বোলিং স্পেলের পরেও উইকেট সংখ্যায় দিলিপকে ছাড়াতে পারেননি তিনি।



টেস্ট অভিষেকে সুথারের চেয়ে বড় স্পেল আছে শুধু একজনের। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৬১ রানে ৮ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে ৮ উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন নরেন্দ্রা হিরওয়ানি। তার সেই ১৬ উইকেট এখনও টেস্ট অভিষেকে বিশ্বরেকর্ড হিসেবে অক্ষুণ্ণ আছে।

বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট ও ব্যাট হাতে ২৮ রান করে ম্যাচসেরাও হয়েছেন মানব সুথার। অভিষেক ম্যাচে ভারতের নবম ক্রিকেটার ও তৃতীয় বোলার হিসেবে ম্যাচসেরা হয়েছেন তিনি। এর আগে বোলার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন ও রুদ্রপ্রতাপ সিং অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন।

এমআর/টিএ 

মন্তব্য করুন