অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুক্রবার
ছবি: সংগৃহীত
০৫:০১ পিএম | ১০ জুন, ২০২৬
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলন করবেন। শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদে বৃহস্পতিবার (১১ জুন) বাজেট পেশের পর ওই সংবাদ সম্মেলন করবেন তিনি। সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এ জন্য অর্থের জোগান দিতে বাজেটে আয়ের লক্ষ্য ধরা হচ্ছে প্রায় ৭ লাখ কোটি টাকা।
যার বেশির ভাগই আদায় করে দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ঘাটতি থাকছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। যা পূরণে বিদেশি উৎস ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।
টিকে/