© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাইমা রহমান কি ব্রাজিল সমর্থক?

শেয়ার করুন:
জাইমা রহমান কি ব্রাজিল সমর্থক?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৫ পিএম | ১০ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের একটি ইনস্টাগ্রাম স্টোরিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই স্টোরিতে তিনি ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আপনারা কি রেডি?’

ইনস্টাগ্রাম স্টোরিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করা হয়, যেখানে রোনালদোকে বিমান থেকে নামার সময় হাতে ভিডিও ক্যামেরা ধরে থাকতে দেখা যায়। ছবির ওপর বাংলায় লেখা ছিল, ‘আপনারা কি রেডি?’ এ ছাড়া স্টোরিতে সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬-এর গান সংযুক্ত করা হয়েছে, যা ব্রাজিলের সাম্বা সংস্কৃতির ছন্দ ও লয় তুলে ধরে।



স্টোরিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, জাইমা রহমান ব্রাজিল ফুটবল দলের সমর্থক হতে পারেন। বিশেষ করে ব্রাজিলের ছবি এবং সংশ্লিষ্ট সংগীত ব্যবহারের কারণে এমন আলোচনা আরও জোরালো হয়েছে।

ব্রাজিল ফুটবল দলের জনপ্রিয়তা বিশ্বজুড়েই সুপরিচিত, যার ব্যতিক্রম নয় বাংলাদেশও। এখানে কোটি কোটি সমর্থকের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পরিচিত ব্যক্তিদের মধ্যেও ব্রাজিল নিয়ে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ফুটবলপ্রেমীদের মতে, এই স্টোরিটি ব্রাজিল ভক্তদের জন্য শুভেচ্ছা ও অনুপ্রেরণার বার্তা বহন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থকই পোস্টটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

টিকে/

মন্তব্য করুন