© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
এক থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫২ এএম | ১১ জুন, ২০২৬
সবাই একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সসালাহউদ্দিন আহমদ।

বুধবার (১০ জুন) রাতে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এই মন্তব্য করেন তিনি।

 স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাই একসঙ্গে থাকলে ফুলের পাপড়ি দিয়ে হীরার কলিজা কাটা সম্ভব। কিন্তু ঐক্যবদ্ধ না থাকলে তলোয়ার দিয়েও ফুলের পাপড়ি কাটা যাবে না ‘

 সংসদের ভেতরে অনেক আলোচনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদে একে অপরকে সম্মানের সঙ্গে গ্রহণ করা হচ্ছে। কিন্তু বাইরে রাজপথে গেলে তারা কেমন যেন সবকিছু ভুলে এলোমেলো হয়ে যান।’
 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদৃষ্টি দেশকে রেমিট্যান্সে সমৃদ্ধ করেছে বলেও মমন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 
তিনি বলেন, ‘শ্রমবাজারের জন্য টাস্কফোর্স গঠন করার বিপরীতে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করে দ্রুত সমস্যা সমাধান করা যায়। পাশাপাশি আলোচনার পরিপ্রেক্ষিতে টাস্কফোর্সও গঠন করা সম্ভব। মালয়েশিয়ার শ্রমবাজার উম্মুক্ত করার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
 
প্রবাসীর মরদেহ দ্রুত সময়ে দেশে ফেরত আনতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেয়া রয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে সমন্বিতভাবে কাজ করতে হবে। এসব বিষয়ে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

এসকে/টিএ

মন্তব্য করুন