© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিরাপত্তা ত্রুটিতে ফাঁস হলো মেসিদের তথ্য

শেয়ার করুন:
নিরাপত্তা ত্রুটিতে ফাঁস হলো মেসিদের তথ্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৮ এএম | ১১ জুন, ২০২৬
বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের অবার্ন শহরের জর্দান-হেয়ার স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে অংশ নিতে গিয়ে বড় ধরনের নিরাপত্তাত্রুটির সম্মুখীন হয়েছে মেসিবাহিনী। আর্জেন্টিনা জাতীয় দলের সব খেলোয়াড়ের পাসপোর্ট নম্বর এবং সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে গেছে বলে জানা। বুধবার (১০ জুন) তথ্য জানায় রয়টার্স।

সাধারণত ম্যাচের এক ঘণ্টা আগে গণমাধ্যমে অফিশিয়াল খেলোয়াড়দের তালিকা দেওয়া হয়।



ভুলবশত না মুছেই অফিশিয়াল টিম শিটে তালিকাভুক্ত পাসপোর্ট নম্বর ও সংবেদনশীল তথ্যসহ গণমাধ্যম ও জনসাধারণের কাছে সরবারহ করা হয়। দায়িত্ব নিয়োজিত অফিশিয়ালদের গাফিলতিতে শুরুর একাদশে থাকা খেলোয়াড় এবং বদলি বেঞ্চের সব ফুটবলারের তথ্যই এর মাধ্যমে ফাঁস হয়ে যায়।

এর মধ্যে লিওনেল মেসি, লিসান্দ্রো মার্টিনেজ ও এনজো ফার্নান্দেজের মতো তারকা খেলোয়াড়রা রয়েছেন। আইসল্যান্ড ফুটবল দল তাদের টিম শিটে পাসপোর্ট নম্বর জমা না দেওয়ায় তারা এই তথ্য ফাঁসের শিকার হওয়া থেকে বেঁচে যায়।

আগামী মঙ্গলবার গ্রুপ ‘জে’-তে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে।

এসকে/টিএ

মন্তব্য করুন