© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে ৮ গোলের একটিও পেনাল্টি থেকে করেননি ম্যারাডোনা

শেয়ার করুন:
বিশ্বকাপে ৮ গোলের একটিও পেনাল্টি থেকে করেননি ম্যারাডোনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২২ পিএম | ১১ জুন, ২০২৬
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ঈশ্বরপ্রদত্ত প্রতিভা দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। ১৯৮৬ সালে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই মহানায়ককে নিয়ে আলোচনার শেষ নেই।


তবে মজার বিষয় নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৪টি বিশ্বকাপ খেললেও মূল ম্যাচে পেনাল্টি থেকে কোনো গোল করেননি ম্যারাডোনা!

ফুটবলের বিশ্বমঞ্চে পেনাল্টি থেকে গোল করে অনেক তারকা নিজেদের গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন, তবে ‘এল দিয়েগো’র ক্ষেত্রে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন।

আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়েগো ম্যারাডোনা ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ এবং ১৯৯৪ বিশ্বকাপে অংশ নিয়েছেন। বিশ্বমঞ্চে মোট ২১টি ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৮টি। কিন্তু এই ৮টি গোলের একটিও পেনাল্টি স্পট থেকে আসেনি।



তার করা প্রতিটি গোলই ছিল ওপেন প্লে বা সেট-পিস (ফ্রি-কিক) থেকে।


পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে যুগোস্লাভিয়া এবং ইতালির বিপক্ষে ম্যাচ টাইব্রেকারে গড়ালে ম্যারাডোনা পেনাল্টি শ্যুট-আউটে শট নিয়েছিলেন। তবে ফুটবলের নিয়মানুযায়ী, টাইব্রেকারের গোলগুলো কোনো খেলোয়াড়ের ব্যক্তিগত গোল হিসেবে গণনা করা হয় না। 

টিজে/এসএন




মন্তব্য করুন