© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

শেয়ার করুন:
নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ পিএম | ১১ জুন, ২০২৬
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আজ শেষ হচ্ছে। সম্মেলন শেষে দুই বাহিনীর যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।


এবারের সম্মেলনে বিজিবি ও বিএসএফ প্রধানেরা তাদের বক্তব্যে পুশইন (অনুপ্ৰবেশ) নিয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেছেন। এর বাইরেও সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা, ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধ এবং মানব পাচার প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় স্থান পেয়েছে।
 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়াসহ অন্যান্য অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের নিষ্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা হয়েছে।
 

এ ছাড়া তিনবিঘা করিডোর দিয়ে লালমনিরহাটের পাটগ্রাম থেকে দহগ্রাম পর্যন্ত অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনসহ বেশ কিছু দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা।

টিজে/এসএন


মন্তব্য করুন