© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

শেয়ার করুন:
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫১ পিএম | ১১ জুন, ২০২৬
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। আর এই ম্যাচ চলাকালীন সময়েই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেছেন। সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন সাইফ উদ্দিন এবং রিপন মন্ডল। 



টি-টোয়েন্টি দলে যথারীতি অধিনায়ক লিটন দাস। রয়েছেন তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, পারভেজ ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাহিদ রানা, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ।

এমআর/টিএ  

মন্তব্য করুন