জিম্বাবুয়ের বিপক্ষে একাধিক চমক রেখেই টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
ছবি: সংগৃহীত
০৩:৫৮ পিএম | ১১ জুন, ২০২৬
দুই ম্যাচের টেস্টসহ সাদা বলের সিরিজ খেলতে চলতি মাসের ২০ তারিখ জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। তার আগে আজ বৃৃহস্পতিবার প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার।
নতুন করে জাতীয় দলে ডাক পেয়েছেন রবিউল হক এবং তাওহীদ হৃদয়। বিশ্রামে থাকবেন মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাসকিন আহমেদ।ফিরেছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, রবিউল হক।
এমআর/টিএ