© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওমান উপসাগরে জাহাজে ফের মার্কিন হামলা

শেয়ার করুন:
ওমান উপসাগরে জাহাজে ফের মার্কিন হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫১ পিএম | ১১ জুন, ২০২৬
ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া তীব্র সংঘাতের মাঝে ওমান উপসাগরে গিনি-বিসাউয়ের পতাকাবাহী জাহাজ ‘জলবীরে’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অবরোধ উপেক্ষা করে প্রণালি অতিক্রমের সময় ওই জাহাজে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বৃহস্পতিবার খবর দিয়েছে এএফপি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ওমান উপসাগর দিয়ে ইরানের তেল পরিবহনের চেষ্টা করে জাহাজটি ‘অবরোধ লঙ্ঘন’ করেছিল। এ সপ্তাহে ওমান উপসাগরে মার্কিন বাহিনীর হামলার শিকার হওয়া তৃতীয় জাহাজ এটি। এর আগে ‘মারিভেক্স’ ও ‘সেত্তেবেলো’ নামের দুটি জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার সকালের দিকে ওমানের শিনাস বন্দরের কাছে ভারতীয় নাবিকবাহী তৃতীয় জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘জলবীর’ নামের ওই জাহাজে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারা সবাই নিরাপদ আছেন এবং বর্তমানে তাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সেত্তেবেলো’, ‘মারিভেক্স’ এবং ‘জলবীর’—এই তিনটি পৃথক জাহাজে ‘মার্কিন নৌবাহিনী’ হামলা চালিয়েছে।

এর আগে, সেন্টকম ‘সেত্তেবেলো’ ও ‘মারিভেক্স’ জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। পরে অবরোধ লঙ্ঘন করায় ‘জলবীরেও’ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

ভারত বলেছে, ভারতের পতাকাবাহী ১৩টি জাহাজ এবং ১৮ হাজারেরও বেশি ভারতীয় নাবিক বর্তমানে উপসাগরীয় অঞ্চলে আটকা পড়ে আছেন।এর মধ্যে ভারতের পতাকাবাহী জাহাজগুলোতে রয়েছেন ৫৬২ জন।

সূত্র: এএফপি

এমআর/টিএ  

মন্তব্য করুন