© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাড়বে পাঙ্গাশ মাছের দাম

শেয়ার করুন:
বাড়বে পাঙ্গাশ মাছের দাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৫ পিএম | ১১ জুন, ২০২৬
দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণশিল্পকে সুরক্ষা দিতে আমদানি করা পাঙ্গাশ মাছের ফিলের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে বাজেট প্রস্তাব পেশ করা শুরু করেন তিনি। কিছু কিছু পণ্য ও সেবার ওপর শুল্ককর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বেড়ে যেতে পারে। বাজেটের শুল্ককর প্রস্তাব ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়ে যায়।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, চিকিৎসাসামগ্রী, মোবাইল ফোন, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব আসতে পারে; এতে বাড়তে পারে আমদানি করা পাঙ্গাশ মাছের দাম।

টিকে/

মন্তব্য করুন