© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস দিল যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস দিল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৭ এএম | ১২ জুন, ২০২৬
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে ওয়াশিংটনে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১১ জুন) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, ১০ জুন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির নবনিযুক্ত আন্ডার সেক্রেটারি অব এনার্জি কাইল হাউসভিট।

বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন, বৈশ্বিক জ্বালানি বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক জ্বালানি প্রযুক্তির আদান-প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করা হয়। 

জ্বালানি খাতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করতে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছে। সফরকালে দেশটির সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন