© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মারা গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী খেলোয়াড়

শেয়ার করুন:
মারা গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী খেলোয়াড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২১ পিএম | ১২ জুন, ২০২৬
ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ব্রিতো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বৃহস্পতিবার (১১ জুন) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ব্রিতো ছিলেন ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের অন্যতম নির্ভরযোগ্য রক্ষণভাগের খেলোয়াড়। ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া ১৯৬৬ বিশ্বকাপেও তিনি সেলেসাওদের প্রতিনিধিত্ব করেছিলেন।

ডিফেন্সে উইলসন পিয়াজার সঙ্গে তার জুটি ছিল খুবই শক্তিশালী। এই জুটি সেই সময় ব্রাজিল দলের রক্ষণভাগকে অনেকটা ভরসা দিত।

ব্রিতোর সবচেয়ে বড় অর্জন আসে ১৯৭০ সালের বিশ্বকাপে। সেই আসরে ব্রাজিল চ্যাম্পিয়ন হয় এবং তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এছাড়া তিনি ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনডেন্সিয়া জেতেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির জাউদ। তিনি বলেন, ব্রিতো ছিলেন ব্রাজিল ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। তার অবদান সবসময় মনে রাখা হবে।

এমআই/এসএন

মন্তব্য করুন