© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

শেয়ার করুন:
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ পিএম | ১২ জুন, ২০২৬
ভারত সরকার কর্তৃক পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ জুন) বিকেলে তারা কোর্ট চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মাসুদ রানা ও জেলা শিবিরের সভাপতি রাশেদ ইসলাম।

এ সময় বক্তারা পুশইন ও সীমান্ত হত্যা সরকারের দুর্বলতা উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে সীমান্তে মানবঢাল রচনা করার হুঁশিয়ারি দেন তারা। 

এমআর/টিকে   

মন্তব্য করুন