© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৫ পিএম | ১২ জুন, ২০২৬
সনদসর্বস্ব মুখস্থ বিদ্যার বদলে সরকার প্রযুক্তিনির্ভর এবং বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটরিয়াম ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব  বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মুখস্থ বিদ্যা বাদ দিতে হবে। মেধার চর্চা করতে হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। কর্মমুখী শিক্ষাব্যবস্থা শুধু সনদ প্রদান করবে না, বরং দক্ষ মানবসম্পদ তৈরি করবে। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবে এবং নতুন উদ্যোক্তা তৈরি করবে।’ 

জহির উদ্দিন স্বপন বলেন, ‘বর্তমান সরকার ঘোষিত বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সনদসর্বস্ব মুখস্থ বিদ্যার বদলে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।’

তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাকে সরাসরি উৎপাদন, শিল্প খাত ও কর্মসংস্থানের সাথে যুক্ত করতে হবে। তাই সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

আরআই/এসএন

মন্তব্য করুন