© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়া জেলা বিএনপি সভাপতির কলার ধরলেন মির্জা ফখরুল

শেয়ার করুন:
বগুড়া জেলা বিএনপি সভাপতির কলার ধরলেন মির্জা ফখরুল
country-desk
০৫:২১ পিএম | ২৩ জানুয়ারি, ২০১৯

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের কলার ধরেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- এরকম কিছু ছবি ভাইরাল হয়েছে।

তবে কী কারণে তার কলার ধরেছেন মির্জা ফখরুল তা জানা যায়নি।

এ ঘটনায় গণমাধ্যমে প্রথমে খবর বের হয়, বুধবার ঠাকুরগাঁও থেকে ঢাকা ফেরার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়ায় যান।

সেখানে দুপুরে শহরতলির মমো ইন হোটেলের জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তার মতবিনিময় সভা ছিল।

দুপুরে ওই হোটেলের লিফটে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুলের সঙ্গে কথাকাটাকাটি হয় বিএনপি মহাসচিবের। বাকবিতণ্ডার এক পর্যায়ে সাইফুলের কলার ধরেন মির্জা ফখরুল।

তবে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সত্য নয় বলে জানিয়েছেন সাইফুল ইসলাম।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে তার কোনো বাকবিতণ্ডার ঘটনা ঘটেনি। লিফটের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের সঙ্গে অনুষ্ঠানের আয়োজন নিয়ে তার তর্কাতর্কি হয়েছিল।

এসময় আমাদের দুজনের বাকবিতণ্ডা থামাতেই মহাসচিব আমার কলার ধরেছিলেন বলে জানান সাইফুল ইসলাম।

মন্তব্য করুন