© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, ২ কোটি টাকা বোনাসের ঘোষণা প্রতিমন্ত্রীর

শেয়ার করুন:
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, ২ কোটি টাকা বোনাসের ঘোষণা প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২২ পিএম | ১৩ জুন, ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে দুই কোটি টাকা বোনাস দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (১৩ জুন) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ডিএল মেথডে ৫ উইকেটে হারায় অস্ট্রেয়িলাকে।

বৃষ্টির কারণে ৯ ওভার কমে যাওয়া ইনিংসে বাংলাদেশ লক্ষ্য তাড়া করে ৩৬ বল হাতে রেখে। জয় নিয়ে মাঠ ছাড়া হৃদয় ৫৫ বলে করেন ৪০ রান, মিরাজ অপরাজিত থাকেন ২২ রানে।

১৯২ রানের লক্ষ্য দিয়ে অস্ট্রেলিয়া কখনওই বাংলাদেশের জন্য বিপদ হয়ে উঠতে পারেনি। মোসাদ্দেক হোসেন সৈকত আউট হওয়ার পর যা একটু বিপদের শঙ্কা তৈরি হয়েছিল। এরপর মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের ব্যাটে দ্বিতীয় ওয়ানডেতে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

আগের ওয়ানডেতে ৮৬ রানে জেতা বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজটি জিতলো ২-০ ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটা বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়।

আশ্চর্যজনক বিষয় হচ্ছে, পেসারদের আঁতুরঘর সমতুল্য অস্ট্রেলিয়াকে স্পিনারদের স্বর্গরাজ্য মিরপুরে বাংলাদেশ হারিয়েছে পেসারদের দিয়ে। বৃষ্টির আগে অস্ট্রেলিয়াকে ১৮৭ রানে আটকে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখা তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ৬টি উইকেট সমানভাবে ভাগাভাগি করেন। তানভীর ইসলাম নেন বাকি ২ উইকেট। সিরিজে এখন পর্যন্ত শীর্ষ ৪ উইকেট শিকারিও পেসার-ফিজ ৫, নাহিদ রানা ৪, তাসকিন আহমেদ ৪ ও নাথান এলিস ৩ উইকেট নিয়েছেন।
আগামী ১৪ জুন সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি জিতে নিজেদের ইতিহাসে প্রথমবার হোয়াইটওয়াশ করার কথাই ভাবছে টাইগাররা।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশের দল-

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

টিকে/

মন্তব্য করুন