© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিল সমর্থকদের মিছিলে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

শেয়ার করুন:
ব্রাজিল সমর্থকদের মিছিলে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ পিএম | ১৩ জুন, ২০২৬
ভোলার বোরহানউদ্দিনে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের একটি মিছিলে অংশ নিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) বিকেলে বোরহানউদ্দিন পৌর শহর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. ইসমাইল উপজেলার কুঞ্জেরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বোরহানউদ্দিন থানার পুলিশ ঘটনাটি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাজিল দলের সমর্থকদের একটি আনন্দ মিছিলে অংশ নিতে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ইসমাইলকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসএ/টিকে

মন্তব্য করুন