© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরিজ হেরে বাংলাদেশের প্রশংসায় লাবুশেন

শেয়ার করুন:
সিরিজ হেরে বাংলাদেশের প্রশংসায় লাবুশেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩১ পিএম | ১৩ জুন, ২০২৬
সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। যেখানে প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়ে বসেছে অজিরা। এবার সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে দুই দল। তার আগে আজ শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন মারনাস লাবুশেন। 

তিনি বলেন, 'আসলে এটা আমাদের জন্য আইডিয়াল সিরিজ ছিল না। তবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচকেই আমরা সুযোগ হিসেবে দেখি। এর সাথে পরবর্তী প্রজন্মকে তৈরি করা এবং বিশ্বকাপের জন্য নিজেদের দলকে প্রস্তুত করার ব্যাপারও আছে। ফলে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। নিশ্চিত করতে হবে যেন আমরা আমাদের সেরাটা খেলি এবং ২-১ ব্যবধানে সিরিজটা শেষ করতে পারি।'

দলের পারফর্মম্যান্স নিয়ে বলেন, 'আসলে সুযোগ কাজে লাগাতে না পারার ব্যাপারটি সবসময়ই হতাশাজনক। তবে এগুলো খেলারই অংশ। আমাদেরকে নিশ্চিত করতে হবে কালকে যেন নিজেদের সম্ভাব্য সেরা ভাবে প্রস্তুত করে খেলতে আসি। এখানের আবহাওয়া ধারাবাহিকভাবেই এরকম। কালকের ম্যাচেও যদি বৃষ্টি হানা দেয়, তাহলে ব্যাপারটা অপ্রত্যাশিত হবে না।'



বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে লাবুশেন বলেন, 'এই সিরিজে আসার আগে, আমরা কোনোভাবেই বাংলাদেশকে ছোট করে দেখিনি। বাংলাদেশের অনেক প্লেয়ারকে পিএসএলে দেখা হয়েছে। শরিফুল, রানা, ফিজ – সবাই দেখেছে তারা পিএসএলে কতটা ভালো করেছে। এখানে এসে আমরা আমাদের সুযোগ লুফে নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তবে এখানে আমাদের প্ল্যানমাফিক সবকিছু হয়নি। তবে তারা যেভাবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছে, বাংলাদেশ দারুণ নজরকাড়া একটি দলে পরিণত হয়েছে। আমাদেরকে নিশ্চিত করতে হবে তাদেরকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি।'

মিরপুরে এবার ব্যাতিক্রমী উইকেট দেখে লাবুশেন বলেন, 'আপনিই অনেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। বাংলাদেশের পেস বোলিং আক্রমণ অনেক ভালো। ফলে পেস, বাউন্স আছে এমন উইকেট থেকে তারা সাহায্য আদায় করে নিতে সক্ষম। আমরা ফিল্ডিংয়ে কিছু সুযোগ হারিয়েছি। প্রথম ম্যাচে স্লিপে আমি ক্যাচ ফেলেছি। যদি ক্যাচ ধরতে পারতাম তাহলে তাদেরকে আরও চাপে ফেলতে পারতাম। যদি সেই ম্যাচে পাওয়ারপ্লেতে কিছু উইকেট নিতে পারতাম তাহলে তাদের রানটাও কমে আসত কিছুটা। ফলে আমি বলব আমাদের সামনে সুযোগ এসেছে, তবে আমরা সেগুলো লুফে নিতে পারিনি। বাংলাদেশে এমন পেস, বাউন্সের উইকেট দেখে বেশ ভালো লাগছে। লাহোরে আমরা লো স্লো স্পিনিং উইকেটে খেলে এসেছি।'

এসএ/টিকে

মন্তব্য করুন