© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে রয়েছেন যারা

শেয়ার করুন:
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে রয়েছেন যারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৬ এএম | ১৪ জুন, ২০২৬
উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকান দল মরক্কোর মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ ম্যাচের অফিশিয়াল শুরুর একাদশ ঘোষণা করেছেন সেলেসাওদের ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলোত্তি।

প্রথাগত কোনো ‘নাম্বার টেন’ বা ১০ নম্বর জার্সির জাদুকর ছাড়াই আজ মাঠে নামছে ব্রাজিল।

আনচেলোত্তির আজকের একাদশের সবচেয়ে বড় চমক স্ট্রাইকার ইগর থিয়াগো। ভিনিসিউস জুনিয়র এবং রাফিনহার সাথে আক্রমণভাগের মূল দায়িত্ব সামলাবেন তিনি।



অভিজ্ঞ দানিলোর জায়গায় আজ রক্ষণে থাকছেন আইবানেজ। গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং অভিজ্ঞ মার্কিনিওসের সাথে ফুল-ব্যাক পজিশনে সাম্বার গতি সচল রাখবেন দগলাস সান্তোস।

মাঝমাঠের দখল ধরে রাখার গুরুদায়িত্ব থাকছে অভিজ্ঞ কাসেমিরো, ব্রুনো গিমারেস এবং প্লে-মেকার লুকাস পাকেতার ওপর।

ব্রাজিলের শুরুর একাদশ:
আলিসন বেকার, আইবানেজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

টিজে/টিএ 



মন্তব্য করুন