নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
১২:৪৩ পিএম | ১৪ জুন, ২০২৬
নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৭৪টি উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার (১৪ জুন) নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত নজরুল বর্ষ পালন করা হচ্ছে। নজরুল বর্ষ পালন উপলক্ষে দেশের ৬৪ জেলায় ৭৪টি উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন তিন দিনব্যাপী অনুষ্ঠান উদ্যাপন করা হবে।
নিতাই রায় চৌধুরী বলেন, কাজী নজরুল ইসলামের কবিতা, গান, গল্প এবং নজরুলের চেতনা দেশের গণমানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী অনুষ্ঠান ও নজরুল বর্ষের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কেএন/টিকে