© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রৌমারী সীমান্তে ৬ ভারতীয়কে পুশইন চেষ্টা, কড়া নজরদারিতে বিজিবি

শেয়ার করুন:
রৌমারী সীমান্তে ৬ ভারতীয়কে পুশইন চেষ্টা, কড়া নজরদারিতে বিজিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৮ পিএম | ১৪ জুন, ২০২৬
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয় জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (১৪ জুন) ভোর ৬টার দিকে ভারতের ঝালুর চর বিএসএফ ক্যাম্প থেকে তাদের সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেন গয়টাপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার মাসুদ রানা।
‎স্থানীয় সূত্র জানায়, পুশইনের জন্য আনা ওই ছয়জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
‎খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গয়টাপাড়া বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেন। পাশাপাশি এলাকাবাসী সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেছেন।
‎স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সোনা মিয়া জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই গয়টাপাড়া সীমান্তে যেকোনো ধরনের পুশইন ঠেকাতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
‎বিজিবি সূত্র জানায়, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
‎গয়টাপাড়া বিওপি ক্যাম্পের হাবিলদার মাসুদ রানা জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এসকে/টিকে

মন্তব্য করুন