যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি করছে যুক্তরাষ্ট্র-ইরান, স্বাগত জানালো বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০১:৩১ পিএম | ১৫ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৫ জুন) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ক্রমাগত সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাত কমিয়ে আনার এবং সমাধানের আহ্বান জানিয়ে আসছে।
এই ইতিবাচক উন্নয়নে অবদান রাখা সব পক্ষ ও সহায়তাকারীদের প্রচেষ্টার প্রশংসা করছে বাংলাদেশ। বাংলাদেশ আশা করে যে, চুক্তিটি বাস্তবায়িত এবং টেকসই হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অপরিহার্য। বাংলাদেশ সব পক্ষকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অসামান্য সমস্যা মোকাবেলা করার জন্য উৎসাহিত করে এবং আঞ্চলিক শান্তি, সরবরাহ শৃঙ্খল এবং সহযোগিতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা করে।
যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা।
টিকে/