সরানো হচ্ছে মহাখালী থেকে বাস ডিপো
ছবি: সংগৃহীত
০৫:০৫ পিএম | ১৫ জুন, ২০২৬
মহাখালী থেকে বাস ডিপো সরানো হচ্ছে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেছেন, মহাখালীতে রাস্তার ওপরে যেন বাস না থাকে, সেজন্য প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এবং পূর্বাচলে বাস ডিপো হবে। এক্ষেত্রে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে তৃতীয় সভা শেষে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।
তিনি বলেন, সায়দাবাদ বাস টার্মিনাল শৃঙ্খলার মধ্যে আনা এবং কাঁচপুরে আন্তঃজেলা টার্মিনাল দ্রুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গুলিস্তান থেকে টার্মিনাল সরানোর ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন।
ডিএনসিসি’র প্রশাসক আরও বলেন, হকার উচ্ছেদও নয়, আবার বিশৃঙ্খলার মধ্যেও ছেড়ে দেয়া নয়, দ্রুত হকার ব্যবস্থাপনা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
আরআই/টিকে