© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুদক গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি রেজাউল হক

শেয়ার করুন:
দুদক গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি রেজাউল হক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৭ পিএম | ১৫ জুন, ২০২৬
দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠনের জন্য দুই বিচারপতি নাম পাঠিয়েছেন প্রধান বিচারপতি।

তারা হলেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক ও হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল। 

আইন অনুযায়ী, সার্চ কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), মন্ত্রিপরিষদ বিভাগের সদ্য বিদায়ী সচিব এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান। সার্চ আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি গত ২৪ মে সুপ্রিম কোর্টে পাঠানো হয়।

এসএন 

মন্তব্য করুন