© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলকাতায় স্ত্রীসহ আওয়ামী লীগের তোপের মুখে মোশাররফ করিম

শেয়ার করুন:
কলকাতায় স্ত্রীসহ আওয়ামী লীগের তোপের মুখে মোশাররফ করিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৯ এএম | ১৬ জুন, ২০২৬
বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জাওয়াদ নির্ঝর।

তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়।



একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।

জাওয়াদ নির্ঝর এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।

এমআই/টিকে

মন্তব্য করুন