© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারীঘটিত মামলায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে জেলহাজতে প্রেরণ

শেয়ার করুন:
নারীঘটিত মামলায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে জেলহাজতে প্রেরণ

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৭:০০ পিএম | ১৬ জুন, ২০২৬
নারী ঘটিত মামলায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়াকে (২৮) জেলহাতে প্রেরণ করেছেন কুমিল্লার আদালত। 

মঙ্গলবার (১৬জুন) বিকেল সাড়ে পাঁচটায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ পুলিশ ও ডিবির কড়া নিরাপত্তায় জিসানকে হাজির করা হলে আদালতের বিচারক তৈয়ব উদ্দিন তাকে জেল হাজতে প্রেরণ করেন। 

আসামি পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম পাটোয়ারী আসামিকে জেল হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সুস্থ বলে প্রতিবেদন দিয়ে আজ বেলা বারোটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জিসান মিয়াকে ৪ দিন পর ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

আজ দুপুরে জিসানকে আদালতে হাজির করার কথা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিকেল সাড়ে ৫ টায় আদালতে নিয়ে আসেন ।



উল্লেখ্য যে, কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক বিধবা নারীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগের মামলায় গত শুক্রবার রাতে জিসানকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু ওই ছাত্রশিবির নেতা নিজেকে ‘অসুস্থ দেখিয়ে’ পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এত দিন। এ জন্য তাঁকে গ্রেপ্তার করা হলেও আদালতে প্রেরণ করেনি পুলিশ। এর আগে দাউদকান্দি থেকে কথিত নিখোঁজ হওয়ার এক দিন পর শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় ‘অচেতন’ অবস্থায় জিসানকে উদ্ধার করা হয় বলে দাবি করে পরিবার।

পরে ওই দিন রাতেই চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান সংবাদ সম্মেলন করে জানান , জিসানকে কেউ অপহরণ করেনি; তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।

এসএন 

মন্তব্য করুন