© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে

শেয়ার করুন:
ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২১ এএম | ১৭ জুন, ২০২৬
ফরাসি ফুটবলে এক নতুন সাম্রাজ্যের সূর্যোদয় হলো। অলিভিয়ে জিরুর রেকর্ড ভেঙে এককভাবে ফ্রান্সের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করার পথে এই অনন্য কীর্তি গড়েন ফরাসি অধিনায়ক।

বুধবার (১৭ জুন) রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ৬৬ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে নিজের প্রথম গোলটি করে জিরুর ৫৭ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন এমবাপ্পে। কিন্তু ইতিহাস নিজের করে নিতে বেশি সময় নেননি এই তারকা ফরোয়ার্ড। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৫ মিনিটে) বক্সের বাইরে থেকে এক অবিশ্বাস্য দূরপাল্লার শটে সেনেগালের জাল কাঁপিয়ে ফ্রান্সের জার্সিতে নিজের ৫৮তম গোলটি উদ্‌যাপন করেন তিনি।



এই জাদুকরী গোলের মাধ্যমেই অলিভিয়ে জিরুকে (৫৭ গোল) পেছনে ফেলে ফ্রান্সের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মুকুট মাথায় পরলেন এমবাপ্পে।

শুধু দেশের রেকর্ডই নয়, বিশ্বমঞ্চেও নিজের মহিমা ছড়াচ্ছেন এই ফরাসি ফরোয়ার্ড। সেনেগালের বিপক্ষে এই জোড়া গোলের পর বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা এখন ১৪। বিশ্বমঞ্চে সর্বোচ্চ ১৬ গোল করে তালিকার শীর্ষে আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। ক্লোসাকে ছুঁতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র ৩টি গোল। মাত্র ২৭ বছর বয়সেই যেভাবে রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছেন এমবাপ্পে, তাতে ফুটবল ইতিহাসের সব রেকর্ড যে তার পায়ের নিচে লুটিয়ে পড়বে, তা বলাই বাহুল্য।

এমআর/টিকে  

মন্তব্য করুন