ফিফা বিশ্বকাপ ২০২৬হলান্ডের জোড়া গোলে ইরাককে ৪-১ গোলে হারাল নরওয়ে
ছবি: সংগৃহীত
০৬:৫৬ এএম | ১৭ জুন, ২০২৬
বিশ্বকাপ বাছাইয়ের দাপট মূল মঞ্চেও ধরে রাখল নরওয়ে। ১৯৯৮ সালের পর প্রথম বিশ্বকাপে প্রত্যাবর্তন তারা করল ৪-১ গোলের বড় জয়ে। বিশ্বকাপে অভিষেকেও জোড়া গোল করে ধারাবাহিকতা ধরে রাখলেন আর্লিং হালান্ড।
গোল পাল্টা গোলের ম্যাচে জমজমাট হয়েছিল নরওয়ে ও ইরাকের প্রথম বিশ্বকাপ ম্যাচের প্রথমার্ধের খেলা। হাফটাইমের আগেই হয় তিন গোল। দুটি করে নরওয়ে, একটি ইরাক।
২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরে নরওয়ে আধঘণ্টার মাথায় লিড নেয়। আর্লিং হালান্ড স্লাইড করে জাল কাঁপান ২৯ মিনিটে। ১০ মিনিট পর আইমেন হোসেন ইরাককে সমতায় ফেরান দারুণ এক হেডে। বিরতির দুই মিনিট আগে হালান্ড আবার লিড এনে দেন নরওয়েকে। ২৯ থেকে ৪৩ মিনিট পর্যন্ত তিনবার জালে বল জড়িয়েছে।

ইনজুরি টাইমে গোলরক্ষককে একা পেয়েছিলেন আলি আল হামাদি। শট নেওয়ার শেষ মুহূর্তে তাকে প্রতিহত করেন নরওয়ের ডিফেন্ডার। পরবর্তীকে কর্নার থেকে নেওয়া শট তারা বিপদমুক্ত করতে চাইলেও বক্সের বাইরে থেকে আকাম হাশিমের বাঁ পায়ের শট গোলবারের ওপর দিয়ে যায়।
তাতে ম্যাচ ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নরওয়ে। বিরতির পর ইরাক নিশ্চিতভাবে ঘুরে দাঁড়ানোর পণ করেছিল। কিন্তু নরওয়ে আরও শক্তিশালী রূপে ফিরে আসে। ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া ইরাকের জালে আরও দুইবার বল পাঠায় তারা।
৭৬ মিনিটে লিও ওস্টিগার্ড স্কোর ৩-১ করেন। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে আইমেন আত্মঘাতী গোল করলে বড় ব্যবধানে জয় পায় নরওয়ে। আই গ্রুপে তারা ফ্রান্সের সমান ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে।
এমআর/টিকে