১-০ লিড নিয়ে বিরতিতে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত
০৮:০৮ এএম | ১৭ জুন, ২০২৬
কিছু সময়ের জন্য মনে হতে পারে ইন্টার মায়ামির খেলা দেখছেন। মিডফিল্ড থেকে রদ্রিগো ডি পল বল বাড়ালেন, যা ধরে চিরচেনা ভঙ্গিতে এগিয়ে গিয়ে ২৫ গজ দূর থেকে লিওনেল মেসির শট। তার বাঁ পায়ের বাঁকানো সেই শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে প্রতিপক্ষের জালে। না, একই ক্লাবে খেলা দুই সতীর্থ একই চিত্রপট লিখলেন বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে। প্রথমার্ধ শেষে তারা ১-০ ব্যবধানে এগিয়ে।
বিস্তারিত আসছে...