© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অ্যান্ড্রয়েড-১৭ উন্মোচন: মাল্টিটাস্কিংয়ে গতি আনবে ‌‘বাবল’

শেয়ার করুন:
অ্যান্ড্রয়েড-১৭ উন্মোচন: মাল্টিটাস্কিংয়ে গতি আনবে ‌‘বাবল’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৪ পিএম | ১৭ জুন, ২০২৬
নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-১৭ উন্মোচন করেছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। নতুন এই অপারেটিং সিস্টেমে ‘বাবল’ নামে নতুন একটি বিষয় যোগ করা হয়েছে। যা মাল্টিটাস্কিংয়ের সুবিধা বাড়িয়ে দেবে কয়েকধাপ।

প্রাথমিকভাবে পিক্সেল ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েড-১৭ পাওয়া গেলেও, এ বছরেই সব ডিভাইসে পৌঁছাবে নতুন সিস্টেম।
 
নতুন সংস্করণের ‘বাবল’ বিষয়ে গুগল জানিয়েছে, নতুন ফিচারের সুবিধা নিয়ে মোবাইফোন ব্যবহারের সময় ব্যবহারকারীরা যেকোনো অ্যাপকে ছোট ভাসমান উইন্ডোতে পরিণত করে স্ক্রিনে রেখে কাজ করতে পারবেন।
 
এরফলে উইন্ডোগুলো সরানো, আকার পরিবর্তন করা এবং একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহারের জন্য সাজানো যায়। বড় স্ক্রিন ও ফোল্ডেবল ডিভাইসে এটি নিচে আলাদা একটি বারে ডক করা থাকবে।
 
এই ফিচারটি বিশেষভাবে কাজে লাগবে ম্যাপ ব্যবহার করার সময়, কল চলাকালে নোট নেয়া বা মেসেজিং অ্যাপ খোলা রেখে অন্য কাজ করার ক্ষেত্রে।
 
এছাড়া নতুন সিস্টেমে ফোনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে কয়েকগুন। নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রেও বড় আপডেট এসেছে। এখন ব্যবহারকারীরা অ্যাপকে স্থায়ী না দিয়ে একবারের জন্য লোকেশন অ্যাক্সেস দিতে পারবেন এবং পুরো কনট্যাক্ট লিস্ট না দিয়ে নির্দিষ্ট কনট্যাক্ট শেয়ার করতে পারবেন।
 
হারানো ফোন সুরক্ষার জন্য লস্ট মোডে এখন বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে, যা পিন জানা থাকলেও ডিভাইস ব্যবহারে বাধা দেবে।
 
 
এছাড়া সন্দেহজনক অ্যাপ ও অনলাইন প্রতারণা ঠেকাতে লাইভ থ্রেট ডিটেকশন আরও শক্তিশালী করা হয়েছে। ভুল পিন বারবার চেষ্টা করলে এখন বেশি সময় অপেক্ষা করতে হবে, ফলে ফোনে অননুমোদিত প্রবেশ কঠিন হবে।


টিজে/টিকে 

মন্তব্য করুন