দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে বিদায়, ইরানকে সমর্থন ২ তরুণের
ছবি: সংগৃহীত
০৯:৪৩ পিএম | ১৭ জুন, ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দল ছেড়ে এবার ইরান দলের সমর্থক হলেন দুই তরুণ।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার সরকারি কে.এম কলেজ মাঠে তারা দুধ দিয়ে গোসল করে ইরান দলের সমর্থক হিসেবে যোগ দেন তারা। এসময় তাদের ইরানের পতাকা দিয়ে বরণ করে নেয়া হয়।
ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সবুজ মাতুব্বর ও পৌরসদরের কাপুড়িয়া সদরদী এলাকার মো. ফরহাদ হোসেন ব্রাজিল ছেড়ে ইরান দলের সমর্থক হিসেবে যোগ দেন।
সবুজ মাতুব্বর বলেন, আমি ছোট সময় থেকে ব্রাজিলের সমর্থক ছিলাম। আমাদের দেখলেই সবাই সেভেন আপ বলে অপমান করে। আর ৬ আসরে ব্রাজিল দলের ধারাবাহিক পারফরম্যান্স এতো বাজে যে কোথাও বুক ফুলিয়ে কথা বলতে পারি না। আর আমি দেখলাম একজন মুসলিম হয়ে মুসলিম দলকে সমর্থন করা উচিত তাই আমি এবার ইরানের সমর্থক হলাম।
ব্রাজিল ছেড়ে ইরান দলের সমর্থক হিসেবে যোগ দেয়া ফরহাদ হোসেন বলেন, আমি বাসা থেকে বের হলেই বলে সেভেন আপ, সেভেন আপ। চায়ের দোকানে চা চাইলে চা না দিয়ে বলে সেভেন আপ খান। আমি আর এই দলে থাকতে চাই না, এ কারণে আজকে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে ইরান দলের সমর্থক হিসেবে ঘোষণা দিয়েছে।
এসকে/টিকে