© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেলের বিপক্ষে মেসির হ্যাটট্রিক, জিদানের আবেগঘন প্রতিক্রিয়া ভাইরাল

শেয়ার করুন:
ছেলের বিপক্ষে মেসির হ্যাটট্রিক, জিদানের আবেগঘন প্রতিক্রিয়া ভাইরাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৬ পিএম | ১৭ জুন, ২০২৬
আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা মেসি যে গোল পোস্টে করেছেন, সেখানেই রক্ষক হিসেবে দাঁড়িয়েছিলেন কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। গ্যালারিতে বসে ছেলের হার দেখে হতাশা লুকিয়ে রাখতে পারেননি সাবেক ফরাসিয়ান তারকা। ম্যাচের মাঝেই দৃশ্যমান হয়ে ওঠা তার প্রতিক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেতেছেন নেটিজিনরা।

ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক জিদানের ছেলে লুকা এবার বিশ্বকাপে খেলছেন আলজেরিয়ার জার্সিতে। ফ্রান্সে জন্ম নিয়েও লুকার আলজেরিয়ার হয়ে খেলার কারণ তার বাবা। কারণ, আলজেরিয়া জিনেদিনের বাবার ও লুকার দাদার মাতৃভূমি। ফলে ফ্রান্সে জন্ম নিয়েও আলজেরিয়ার হয়ে খেলছেন জিনেদিনের ছেলে। আর্জেন্টিনার বিপক্ষে ছেলের খেলা দেখতেই মাঠে হাজির হয়েছিলেন জিদান। কিন্তু লুকার পারফরম্যান্স তাকে স্বস্তি দেয়নি।

গ্রুপ ‘জে’-র প্রথম ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ম্যাচের তিনটি গোলই করেন মেসি। তবে হজম করা তিন গোলের মধ্যে দুটি গোল নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন লুকা জিদান। প্রথমার্ধে মেসির দূরপাল্লার শট ঠেকাতে ব্যর্থ হন তিনি। দ্বিতীয়ার্ধে আলেক্সিসের শট নিয়ন্ত্রণে নিতে না পারায় ফিরতি বলে সহজেই গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।



গ্যালারিতে বসে পুরো দৃশ্যই দেখেছেন জিদান। বিশেষ করে মেসির গোলের পর তার মুখভঙ্গি ও প্রতিক্রিয়ার কয়েকটি ছবি এবং ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই শুরু হয় ফুটবলপ্রেমীদের নানা আলোচনা ও রসিকতা।

একজন সমর্থক মজা করে লিখেছেন, ‘আজ হয়তো জিদান চাইবেন না কেউ তাকে মনে করিয়ে দিক যে লুকা তার ছেলে!’ আরেক ফুটবলপ্রেমী বলেছেন, ‘মেসির হ্যাটট্রিকের চেয়ে জিদানের প্রতিক্রিয়াই বেশি ভাইরাল হয়েছে।’ অন্য একজন লিখেছেন, ‘মনে হচ্ছে জিদান এবার ছেলের কাছ থেকে নিজের পদবিই ফিরিয়ে নেবেন!’

ম্যাচ হারার পেছনে যে কেবল জিনেদিন পুত্র লুকার ভুল ছিল তা নয়। বরং আলজেরিয়ার পুরো দলই ছিল ছন্নছাড়া। গোলের লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি জিদানের দেশ। মেসিকে কড়া মার্কিং করাতেও কৌশলগত ভুল ছিল। ফলে আর্জেন্টিনার বিপক্ষে বড় হার নিয়েই ফিরতে হয়েছে তাদের।

এসকে/টিকে

মন্তব্য করুন