ইতিহাসে প্রথমবার ১৩ মুসলিম দেশ বিশ্বকাপ খেলছে
ছবি: সংগৃহীত
১০:৫১ এএম | ১৮ জুন, ২০২৬
শুরু হয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এবার আয়োজনও করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মতো নামি দেশগুলো। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট বিশ্ব ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছে। তবে এই আসরের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হলো রেকর্ডসংখ্যক ১৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের অংশগ্রহণ, যা বৈশ্বিক ফুটবলের মানচিত্রে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এবারের আসরে জায়গা করে নেওয়া ১৩টি মুসলিম দেশ হলো- মরক্কো, মিশর, আলজেরিয়া, সেনেগাল, তিউনিসিয়া, সৌদি আরব, কাতার, জর্ডান, ইরাক, ইরান, উজবেকিস্তান, তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি এই দলগুলোর পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, তৃণমূল পর্যায়ে কাঠামোগত বিনিয়োগ এবং বিশ্বমঞ্চে নিজেদের চেনানোর এক অদম্য গল্প।
আরআই/ এসএন