© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শর্ত ছাড়াই পুনরায় হরমুজ প্রণালী খুলে দিতে আইইএ’র আহ্বান

শেয়ার করুন:
শর্ত ছাড়াই পুনরায় হরমুজ প্রণালী খুলে দিতে আইইএ’র আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৮ পিএম | ১৮ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল। একই সঙ্গে যে কোনো শর্ত ছাড়াই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত একটি অনুষ্ঠানে এ আহ্বান জানিয়েছেন ফাতিহ বিরল।

ফাতিহ বিরল উল্লেখ করেন, বেশ কয়েকটি দেশ তাদের জ্বালানি নীতিগুলো পুনর্মূল্যায়ন করছে; কারণ এটি স্পষ্ট যে এই জলপথটি আবারও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যেমনটি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় ইরান এটি বন্ধ করে দিয়েছিল।

তিনি আরও বলেন, এই সংকট বৈশ্বিক জ্বালানির মানচিত্রকে নতুন করে বদলে দেওয়ায় আইইএ বেশ কয়েকটি দেশের সাথে নতুন কৌশল নিয়ে আলোচনা করবে। এর পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারে ‌‌‘আস্থা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

এই চুক্তির আওতায় রয়েছে তেহরান কর্তৃক গুরুত্বপূর্ণ এই প্রণালীটি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার করা, যা ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনার অবসান ঘটাতে পারে।

‘আমরা এখন চুক্তির বিস্তারিত বিবরণ, আলোচনার প্রক্রিয়া এবং এর পরে কী ঘটে তা দেখব। কাঁচের পাত্রটি (সম্পর্কের ফাটল) ভেঙে গেছে। এখন সব পক্ষই জানে, হরমুজ প্রণালী একবার বন্ধ হয়েছিল এবং এটি আবারও বন্ধ করা যেতে পারে।’

সূত্র : আল-জাজিরা

এমআর/টিকে  

মন্তব্য করুন