© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গরমের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ ভেস্টে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

শেয়ার করুন:
গরমের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ ভেস্টে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪০ পিএম | ১৮ জুন, ২০২৬
আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে উজ্জীবিত বর্তমান চ্যাম্পিয়নরা এখন মনোযোগ দিচ্ছে পরবর্তী ম্যাচের প্রস্তুতিতে, আর সেই প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আধুনিক প্রযুক্তি।

যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে বিশেষ ‘কুলিং ভেস্ট’ ব্যবহার করছে আর্জেন্টাইন ফুটবলাররা। ক্যানসাসে অনুষ্ঠিত বুধবারের (১৭ জুন) অনুশীলনে খেলোয়াড়দের এই ভেস্ট পরে দেখা যায়। সেদিন তাপমাত্রা ছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা খেলোয়াড়দের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছিল।



বিশেষভাবে তৈরি এই ভেস্টের ভেতরে শীতলীকরণ জেল রাখা হয়, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। অনুশীলনের পর ক্লান্তি কমানো এবং দ্রুত পুনরুদ্ধারের জন্যও এটি কার্যকর বলে মনে করা হয়। শুধু ভেস্টই নয়, খেলোয়াড়দের জন্য ব্যবহার করা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণে সক্ষম বিশেষ বুটও।

আর্জেন্টিনা একা নয়, স্পেনও বিশ্বকাপের শুরু থেকেই একই প্রযুক্তির সহায়তা নিচ্ছে। ফিটনেস বিশেষজ্ঞদের মতে, গরম আবহাওয়ায় দীর্ঘ সময় উচ্চগতির ফুটবল খেলার ক্ষেত্রে এই ধরনের প্রযুক্তি খেলোয়াড়দের কর্মক্ষমতা ধরে রাখতে সাহায্য করে।

ফর্মুলা ওয়ানের বিভিন্ন উষ্ণ আবহাওয়ার রেসে বহু বছর ধরে কুলিং ভেস্ট ব্যবহার করা হলেও ফুটবলে এর ব্যবহার এখনো নতুন। তবে বড় টুর্নামেন্টে খেলোয়াড়দের সর্বোচ্চ ফিটনেস নিশ্চিত করতে এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

এমআর/টিকে  

মন্তব্য করুন