সমালোচনায় জর্জরিত রোনালদোর পাশে দাঁড়ালেন রুনি
ছবি: সংগৃহীত
১০:৩৭ পিএম | ১৮ জুন, ২০২৬
কঙ্গোর বিপক্ষে গতকালকের ম্যাচে নিজেই নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো। পারফরম্যান্সে ছিল না স্বভাবসুলভ ধার, দুয়েকবার বল জালে জড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।
এমন পারফরম্যান্সের পর রোনালদোকে নিয়ে সমালোচনা হচ্ছে প্রচুর। অনেকেই পর্তুগালের পয়েন্ট হারানোর পেছনে রোনালদোর গোল না পাওয়াকে দায়ী করেছেন। তবে কঠিন সময়ে রোনালদোর পাশে দাঁড়ালেন সাবেক ইংলিশ কিংবদন্তি এবং ম্যানচেস্টার ইউনাটেডে রোনালদোর সাবেক সতীর্থ ওয়েইন রুনি।
রুনির মতে, ম্যাচে জয় না পাওয়ার পেছনে রোনালদোর শুধু একার দায় নয়। এক্ষেত্রে রোনালদোর চেয়ে বাকিদের বেশি দায়ী করছেন তিনি। এই আলোচনা করতে গিয়ে পর্তুগালের প্রধান দুই মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ এবং বার্নার্ডো সিলভাকে রীতিমতো ধুয়ে দিয়েছেন রোনালদো।

পর্তুগালের বিষয়ে কথা বলতে গিয়ে রুনি বলেন, 'পুরো ম্যাচে ব্রুনো কিংবা বার্নার্ডো—ক্রিস্টিয়ানোর জন্য একটিও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। সুযোগ তৈরি করা তো বাদই দিন, তারা নিজেরাও কোনো গোল করতে পারেনি।'
'সবাই রোনালদোকে বেঞ্চে বসানোর দাবি তুলছে, আমার কাছে এর কোনো যৌক্তিকতা আছে বলে মনে হচ্ছে না; কারণ সে তো কোনো বলের জোগানই পাচ্ছে না।'
চলতি বিশ্বকাপ শুরুর আগে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে আলোচনা ছিল প্রচুর। তবে গতকাল তিনিও ছিলেন বেশ নিষ্প্রভ। তাই রুনি কাঠগড়ায় তুলেছেন তাকে, 'এই বিশ্বকাপে ব্রুনোর পর্তুগালের সেরা খেলোয়াড় হওয়ার কথা ছিল, এমনকি সে গোল্ডেন বলের অন্যতম দাবিদার। এই ম্যাচে সে ঠিক কী করেছে? আর গণমাধ্যমই বা কেন তাকে একই মাপকাঠিতে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে না?'
টিজে/টিকে