মোহাম্মদপুরে আহত বিএনপি নেতাকে দেখতে ঢামেকে ববি হাজ্জাজ
ছবি: সংগৃহীত
১০:২০ পিএম | ১৯ জুন, ২০২৬
মোহাম্মদপুর থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত বিএনপি নেতা নুরুল ইসলামকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (১৯ জুন) রাত ৮টা ১৫ মিনিটে তিনি ঢামেক হাসপাতালে পৌঁছান এবং আহত নুরুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিমন্ত্রী হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
টিকে/