© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দলে সুযোগ পেয়েই কুনিয়ার জোড়া গোল

শেয়ার করুন:
দলে সুযোগ পেয়েই কুনিয়ার জোড়া গোল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ এএম | ২০ জুন, ২০২৬
অবশেষে ২৩ মিনিটে গোলের দেখা পেল ব্রাজিল। হাইতি গোলকিপার জনি প্লাসিড শটটি ঠেকালেও ফিরতি বলে ব্রাজিলের মাতেউস কুনিয়ার শট আশ্রয় নেয় জালে।

আগের ম্যাচে ম্যাচে ইগর থিয়াগো সহজ সুযোগ কাকে লাগাতে ব্যর্থ হয়েছিলেন। হাইতির বিপক্ষে তার জায়গায় সুযোগ পেয়েই আস্থার প্রতিদান দিলেন মাতেউস কুনিয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের জোড়া গোলেই জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

জয়ের খোঁজে নামা ব্রাজিল ১২ মিনিটের মাথায় জালে বল পাঠিয়েছিল। কিন্তু রাফিনিয়ার সেই গোল অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। 

২২ মিনিটে আবারও সুযোগ পেয়েছিল ব্রাজিল। ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতির গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন রাফিনিয়া। চিপ করলেও ফাঁকা জালে বল পাঠাতে পারেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড।
 
পরের মিনিটেই অবশ্য গোলের দেখা পায় ব্রাজিল। থিয়াগোর জায়গায় দলে ঢোকা মাতেউস কুনিয়া লিড এনে দেন। ডান প্রান্ত থেকে শট নিয়েছিলেন ভিনিসিউস। হাইতির গোলকিপার জন প্লেসিড শট ঠেকিয়ে দিলেও জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান কুনিয়া। 

বিস্তারিত আসছে...

কেএন/টিকে

মন্তব্য করুন