প্রথমার্ধ শেষে ৩ গোলে এগিয়ে ব্রাজিল
ছবি: সংগৃহীত
০৭:৪৭ এএম | ২০ জুন, ২০২৬
মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে ব্রাজিলের খেলা মন ভরাতে পারেনি। মাঠে বরং মরক্কোরই দাপট ছিল ব্রাজিল। বাজে পারফরম্যান্সে কড়া সমালোচনার মুখে পড়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে হাইতির বিপক্ষয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাভে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই নিয়েছে ৩ গোলের লিড।
শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে গ্রুপ সি'র ম্যাচে প্রথমার্ধ শেষে হাইতির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল। জোড়া গোল করেছেন মাতেউস কুনিয়া। বাকি গোলটি ভিনিসিউস জুনিয়রের।

আগের ম্যাচে ম্যাচে ইগর থিয়াগো সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন। হাইতির বিপক্ষে তার জায়গায় সুযোগ পেয়েই আস্থার প্রতিদান দিলেন মাতেউস কুনিয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের জোড়া গোলেই জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২২ মিনিটে আবারও সুযোগ পেয়েছিল ব্রাজিল। ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতির গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন রাফিনিয়া। চিপ করলেও ফাঁকা জালে বল পাঠাতে পারেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড।
পরের মিনিটেই অবশ্য গোলের দেখা পায় ব্রাজিল। থিয়াগোর জায়গায় দলে ঢোকা মাতেউস কুনিয়া লিড এনে দেন। ডান প্রান্ত থেকে শট নিয়েছিলেন ভিনিসিউস। হাইতির গোলকিপার জন প্লেসিড শট ঠেকিয়ে দিলেও জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান কুনিয়া।
জয়ের খোঁজে নামা ব্রাজিল ১২ মিনিটের মাথায় জালে বল পাঠিয়েছিল। কিন্তু রাফিনিয়ার সেই গোল অফসাইডের কারণে বাতিল করেন রেফারি।
৩৬ মিনিটে আবারও কুনিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। দারুণ এক মুভে আক্রমণের শুরুটা করেন ভিনিসিউস। দৌড়ে বল নিয়ে এগিয়ে বাঁয়ে কুনিয়াকে ডিফেন্সচেরা পাস বাড়ান ভিনি। সেখান থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।
কেএন/টিকে