২ ম্যাচে ৬২ শট নিয়েও গোলের দেখা পায়নি তুরস্ক, এক ম্যাচে সর্বোচ্চ
ছবি: সংগৃহীত
০৩:১০ পিএম | ২০ জুন, ২০২৬
চলতি ফুটবল বিশ্বকাপে দুই ম্যাচ মিলিয়ে ৬২টি শট নিয়েছে তুরস্ক। তবে একটিও গোলের দেখা পায়নি। এর ফলে স্বপ্ন ভেঙেছে দলটির।আগেভাগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। একইসঙ্গে ব্রাজিলের সঙ্গে হেরে হাইতিও বাদ পড়েছে। নিজেদের প্রথম ম্যাচে তুরস্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ ব্যবধানে হেরেছিল। ম্যাচটিতে ৩০টি শট নেয়।
আর আজকে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তারা ৩২টি শট নেয়। সেই হিসাবে সবমিলিয়ে ৬২টি শট নিয়েও গোল করতে ব্যর্থ হয়। এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি শট নেওয়া দলের মধ্যে রেকর্ড গড়েছে দেশটি।

এদিকে, আজকের ম্যাচে পরিসংখ্যান অনুযায়ী ম্যাচে বলের দখলে সম্পূর্ণ আধিপত্য ছিল তুরস্কের। বলের পজিশন ছিল ৭৯ শতাংশ। তারা ৩২টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র ৫টি। অন্যদিকে, প্যারাগুয়ে মাত্র ২১ শতাংশ বল দখলে রেখে ৫টি শটের মধ্যে ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
তুরস্কের ১২টি কর্নার ও ধারাবাহিক চাপ সত্ত্বেও গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। ম্যাচের শেষ পর্যন্ত রক্ষণে অটল থেকে ঐতিহাসিক জয় নিশ্চিত করে প্যারাগুয়ে।
এমআর/টিকে