© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিফা বিশ্বকাপ ২০২৬রাত ১১টায় সুইডেনের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস

শেয়ার করুন:
রাত ১১টায় সুইডেনের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৬ পিএম | ২০ জুন, ২০২৬
সুইডেনের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস। জাপানের সঙ্গে ড্রর পর ঘুরে দাঁড়াতে চায় ডাচরা। তবে তিউনিশিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করা সুইডেনের বিপক্ষে কাজটা সহজ হবে না রোনাল্ড কোম্যান শিষ্যদের। হিউস্টনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১ টায়।

তিনবার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন না হওয়ার ক্ষতটা পূরণ হবে ২০২৬ বিশ্বকাপে, চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস- এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন জার্মান অর্থনীতিবিদ ও গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট। তবে শুরুতেই গরমিল। গ্রুপপর্বে জাপানের সাথে ২-২ গোলে ড্র করে রোনাল্ড কোম্যানের দল।



তাতে ফেবারিটের তকমা প্রশ্নবিদ্ধ। ফন ডাইকরা এখন টিকে থাকার মিশনে। নেদারল্যান্ডস আর সুইডেন দুদলই এ বছর খেলা শেষ ছয় ম্যাচে জয় পেয়েছে তিনটি। দুদলের শেষ দেখায় জিতে নেদারল্যান্ডস। তবে, বিশ্বকাপে সুইডেনের শুরুটা স্মরণীয়। ৫-১ গোলে তিউনিশিয়াকে স্রেফ উড়িয়ে দেয় গ্রাহাম পটারের দল।

বেশ ভারসাম্যপূর্ণ দল ডাচদেরও। রেইন্ডার্স, ফ্রেংকি ডি ইয়ং, ফন ডি ফেনদের নিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে সুইডেনের বিপক্ষে ঘু্রে দাঁড়াতে চান রোনাল্ড কোম্যান। এদিকে, সুইডেনও আগের ম্যাচের দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাস পুঁজি করে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে নিশ্চিত করতে চাইবে রাউন্ড অফ ৩২।

এমআর/টিকে  

মন্তব্য করুন