© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ, আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত: সালাউদ্দিন টুকু

শেয়ার করুন:
জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ, আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত: সালাউদ্দিন টুকু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৮ পিএম | ২০ জুন, ২০২৬
জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ, আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ।

শনিবার (২০ জুন) বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করেছেন এবং দুর্ভিক্ষের কবল থেকে দেশকে উন্নয়নের পথে নিয়ে গেছেন। বিএনপি কখনো জনগণের অনুভূতির বাইরে যায়নি বলেই দলটিকে মানুষ স্বৈরাচারী বা ফ্যাসিবাদী বলতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ১৯৭৫ সালের বাকশাল এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানকে জড়ানোর চেষ্টা ইতিহাস বিকৃতির শামিল। জিয়াউর রহমান শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের নেতা।

মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক, সৎ ও ন্যায়পরায়ণ শাসক। তার হাত ধরেই তিনি রাজনীতিতে সম্পৃক্ত হন এবং দেশের উন্নয়নে তার অবদান থেকে শিক্ষা নিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ডিন, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ,মাভাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


টিজে/টিএ 


মন্তব্য করুন