© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙতে পারেন মেসি

শেয়ার করুন:
বিশ্বকাপে পরের ম্যাচেই যে তিনটি রেকর্ড ভাঙতে পারেন মেসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ এএম | ২১ জুন, ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার এখন পর্যন্ত খেলা মাত্র একটি ম্যাচ। আর সেই ম্যাচেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে তিনি শুধু দলকে জয়ই এনে দেননি, গড়েছেন একাধিক নতুন রেকর্ডও।

তবে রেকর্ড ভাঙা-গড়া যেন এখন মেসির নিয়মিত কাজ। আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেই তাঁর সামনে অপেক্ষা করছে আরও তিনটি বড় মাইলফলক।

প্রথমটি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করার পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। এতে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই ১৭ গোল নিয়ে এককভাবে শীর্ষে উঠে যাবেন তিনি।

দ্বিতীয় রেকর্ডটিও ক্লোসার সঙ্গে সম্পর্কিত। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৬তম জয়, যা ক্লোসার বিশ্বকাপ জয়ের সংখ্যার সমান। এবারের আসরে আর একটি ম্যাচ জিতলেই বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড়ের রেকর্ড নিজের নামে করে নেবেন আর্জেন্টাইন অধিনায়ক।



তৃতীয় মাইলফলকটি বক্সের বাইরে থেকে গোল করার ক্ষেত্রে। আলজেরিয়ার বিপক্ষে তাঁর প্রথম গোলটি আসে দূরপাল্লার শটে। এর ফলে বিশ্বকাপে পেনাল্টি বক্সের বাইরে থেকে মেসির গোলসংখ্যা দাঁড়ায় পাঁচে।

এতদিন এই রেকর্ড এককভাবে ছিল ব্রাজিলের কিংবদন্তি রিভালদোর দখলে। আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর মেসি তাঁর পাশে নাম লিখিয়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে আর একটি গোল করতে পারলেই এই রেকর্ডের একক মালিক হয়ে যাবেন তিনি।

মেসির বক্সের বাইরে থেকে করা পাঁচ গোলের মধ্যে তিনটি এসেছিল ২০১৪ বিশ্বকাপে—বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে। এরপর ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি গোল করেন তিনি। সর্বশেষ আলজেরিয়ার বিপক্ষেও দূরপাল্লার শটে গোল করে সেই তালিকায় নতুন সংযোজন করেছেন।

একেএস/টিএ

মন্তব্য করুন