© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নজর কাড়ছেন নেইমারের সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

শেয়ার করুন:
নজর কাড়ছেন নেইমারের সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৪ পিএম | ২১ জুন, ২০২৬
২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে এখন চারদিকে উৎসবের আমেজ। মাঠের লড়াইয়ের উত্তাপের বাইরেও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারকা ফুটবলারদের পরিবার ও সঙ্গীরা।

এই তালিকায় এবার শিরোনামে উঠে এসেছেন নেইমারের সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি। বিশ্বকাপ চলাকালীন মাঠে তার উপস্থিতি এবং গ্যালারিতে তার নজরকাড়া লুক ইতিমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড নেইমারের মাঠে নামার জন্য মুখিয়ে আছেন ভক্তরা। একই সঙ্গে গ্যালারিতে প্রিয় মানুষের অপেক্ষায় থাকা ব্রুনা বিয়ানকার্দিকেও বেশ প্রাণবন্ত দেখা যাচ্ছে। বিভিন্ন সময় ক্যামেরার লেন্স ঘুরেফিরে তার দিকেই স্থির হচ্ছে। সাধারণ দর্শক থেকে শুরু করে সংবাদমাধ্যম; সবখানেই এখন তার ফ্যাশন এবং নেইমারকে সমর্থনের বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে।

একদিকে নেইমারের মাঠের পারফরম্যান্সের অপেক্ষায় থাকা ফুটবল বিশ্ব, অন্যদিকে তার পাশে থাকা ব্রুনার এই উপস্থিতি এবারের বিশ্বকাপের গ্যালারিতে এক বাড়তি মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে নেইমারের অভিষেক ম্যাচের জন্য ভক্তদের উত্তজনা তুঙ্গে, আর সেই উত্তেজনার পারদ যেন আরও বাড়িয়ে দিয়েছেন ব্রুনা।

এসএ/টিকে

মন্তব্য করুন